উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নাগেশ্বরীতে স্বাধীনতা দিবস উদযাপন
- আপডেট সময় : ০৮:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ৬১ বার পঠিত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল, উপজেলা প্রেসক্লাব নাগেশ্বরী এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা মুক্তমঞ্চ থেকে স্বাধীনতা বিজয় স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
এছাড়াও শহরের মুক্তিযোদ্ধা স্মৃতিফলক ও স্মৃতিসৌধে পুষ্পার্ঘ নিবেদন করা হয়। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য এবং আহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল আলোচনা সভা, সাহিত্যচর্চা, যা দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়।




















