ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

উপজেলা পরিষদ নির্বাচন হাতীবান্ধায় নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী সহ আহত ১০

জাহিদুল ইসলাম জাহিদ-লালমনিরহাট:
  • আপডেট সময় : ১২:১৯:০২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ১৬৫ বার পঠিত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চেয়ারম্যান প্রার্থী সীমা সহ অন্তত ১০ জন আহত হয়েছে।

গতকাল গভীর রাত পর্যন্ত উপজেলার মেডিকেল মোড়ে কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন বাচ্চু ও পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুল আলম সাদাত এর সহধর্মিণী আনারস প্রতীকের প্রার্থী শাহানা ফেরদৌসী সীমার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার সাতটার দিকে হাফিজুল নামে লিয়াকত হোসেন বাচ্চুর এক সমর্থক হ্যান্ড মাইক দিয়ে সীমার বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও অশালীন কথা বলার সময় সীমার স্বামী ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত ও তার সমর্থকদের সামনে পড়ে। সেসময় হাফিজুল তার ভুল স্বীকার করলে তাকে কানেধরে উঠবস করায় সীমার লোকজন। পরে কাপ-পিরিচ মার্কার সমর্থক হাফিজুল মেডিকেল ভর্তি হয়।

এ ঘটনাকে কেন্দ্র করে দুই প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে। এতে আনারস প্রতীকের প্রার্থী শাহানা ফেরদৌসী সীমার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠে। তবে সীমা ও তার আহত সমর্থকদের মেডিকেলে চিকিৎসা নিতে দেখা যায়।

গণমাধ্যমকর্মীরা ভিডিও করতে গেলে কিছুদিন আগের মাদক মামলার জেলখাটা আসামী কাপ-পিরিচ মার্কার সমর্থক মোতাহার কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি হাসান মাহমুদের মোবাইল ছিনিয়ে নেয় এবং মারধর করে।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত বলেন, খবর পেযে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। অভিযোগ পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

উপজেলা পরিষদ নির্বাচন হাতীবান্ধায় নির্বাচনী সংঘর্ষে চেয়ারম্যান প্রার্থী সহ আহত ১০

আপডেট সময় : ১২:১৯:০২ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪