ঢাকা ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ঈদের আনন্দ বিষাদে রূপ নিল আলফাডাঙ্গায়: মোটরসাইকেল দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থীর মৃ-ত্যু

মো: আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর) :
  • আপডেট সময় : ১২:৩১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ১৫৫ বার পঠিত

​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় ঈদের আনন্দ বিষাদে রূপ নিয়েছে। মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে জিহাদ শেখ (১৭) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী।
শনিবার (২১ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার বানা ইউনিয়নের আরাজী বানা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
​
নিহত জিহাদ শেখ উপজেলার বুড়াইচ ইউনিয়নের জয়দেবপুর গ্রামের হাবিবুর রহমান শেখের ছেলে। সে স্থানীয় শিয়ালদী আলিয়া মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষা দিয়েছিল।

​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে ফুফাতো ভাই রনির মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয় জিহাদ। ঘোরার এক পর্যায়ে তারা আরাজী বানা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আছড়ে পড়ে। এতে জিহাদ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
​দুর্ঘটনার কারণ হিসেবে প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় ইটভাটার ট্রলিতে করে মাটি পরিবহনের সময় সড়কে মাটি পড়ে থাকে। গত দুই দিনের বৃষ্টিতে সেই মাটি ভিজে সড়কটি পিচ্ছিল হয়ে যায়। ওই পিচ্ছিল সড়কে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারানোয় এই প্রাণহানির ঘটনা ঘটে।
​ঈদের দিনে মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে নিহতের পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :

ঈদের আনন্দ বিষাদে রূপ নিল আলফাডাঙ্গায়: মোটরসাইকেল দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থীর মৃ-ত্যু

আপডেট সময় : ১২:৩১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬