ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ইসরায়েলি হামলার প্রতিবাদে মুন্সিরহাট ইউনিয়ন এর সর্বস্তরের তৌহিদী জনতার বিক্ষোভ

মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম-কুমিল্লা(চৌদ্দগ্রাম):
  • আপডেট সময় : ০৯:৩৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ২৮২ বার পঠিত

ফিলিস্তিনে অবৈধ ইসরাইলি আগ্রাসন এবং এবং নির্বিচারে মুসলিম ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে মুন্সিরহাট ইউনিয়ন এর সর্বস্তরের তৌহিদী জনতা।

বিক্ষোভে অংশ নেওয়া লোকজন ইসরায়েলের জাতীয় পতাকা পুড়িয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুশপুত্তলিকাও দাহ করেছেন। বিক্ষোভ মিছিল থেকে ফিলিস্তিনিদের ওপর অবিলম্বে হামলা বন্ধ করাসহ বিশ্বজুড়ে মুসলমানদের এক হওয়ার আহ্বান জানানো হয়।

মুন্সিরহাট বাজারের পূর্ব জামে মসজিদে নামাজ শেষে মিছিল বের করে মুন্সিরহাট ইউনিয়ন এর সর্বস্তরের তৌহিদী জনতা। মুন্সিরহাট ইউনিয়ন এর সর্বস্তরের তৌহিদী জনতা আয়োজিত বিক্ষোভ মিছিলটি পশ্চিম বাজার ঘুরে জাফর টাওয়ারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্যে মোহাম্মদ শাহাদাত মাওলানা বলেন, ফিলিস্তিনি জনগণ তাদের নিজের ভূমিতে নিজেরাই আজ দুর্বিষহ জীবন যাপন করছে। গাজায় পানি, বিদ্যুৎসহ সব জনসুবিধা বন্ধ করে একটি মরণকূপে পরিণত করা হয়েছে। সেখানকার মানুষ আজ মানবেতর জীবন যাপন করছে। এ পরিস্থিতিতে জাতিসংঘের জোরালো হস্তক্ষেপ কামনা করেন তিনি।

মুন্সিরহাট ব্লাড ব্যাংক এর সভাপতি মু. ইসমাই হোসেন বলেন, ফিলিস্তিন একটি স্বাধীন রাষ্ট্র। কিন্তু ইসরায়েল সেখানে অবৈধভাবে অবস্থান করে ফিলিস্তিনিদের ওপর অন্যায়ভাবে আক্রমণ করছে এবং নারী–শিশু হত্যাসহ মানবতাবিরোধী কার্যক্রম চালাচ্ছে। তিনি আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

ইসরায়েলি হামলার প্রতিবাদে মুন্সিরহাট ইউনিয়ন এর সর্বস্তরের তৌহিদী জনতার বিক্ষোভ

আপডেট সময় : ০৯:৩৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩