আশুলিয়ায় ইয়াবাসহ মাদককারবারী আটক
- আপডেট সময় : ০৮:৫৮:০৫ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩ ১১৯ বার পঠিত

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ শফিকুল ইসলাম (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১ মার্চ) দুপুর ১২ টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব)।
এর আগে মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত শফিকুল ইসলাম (৪৫) রংপুর জেলার পীরগাছা থানার মধুরামপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে। সে আশুলিয়ার নরসিংহপুর বাংলাবাজার এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, গতকাল রাতে আশুলিয়া থানাধীন এলাকায় বিশেষ অভিযানে ডিউটিরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহমেদ (বিপ্লব) বলেন, আটককৃত আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। সেই সাথে তাকে থানার হস্তান্তর করা হয়েছে।




















