ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায়  অটোরিকশা চালক হত্যার  দুই আসামী গ্রেফতার

মোঃ শামীম আহমেদ- আশুলিয়া (ঢাকা):
  • আপডেট সময় : ১১:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩ ১৬৪ বার পঠিত

আশুলিয়ায় চাঞ্চল্যকর চালককে খুন করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার(২১মার্চ) রাতে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) জামাল শিকদার দুই আসামীর ৩দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে দুপুরে গ্রেপ্তারকৃতদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় আশুলিয়া থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলে,বগুড়া জেলার সোনাতলা থানার শিচারপাড়া গ্রামের মো. রাসেল রানা (২৬) ও ঢাকার কামরাঙ্গিরচর আমিনবাগ এলাকার মো. স্বপন (৩৭)। গতকাল সোমবার রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৪ ফেব্রুয়ারি দুপুরে ঢাকা আরিচা মহাসড়কে সাভার সেনানিবাসের বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ গেটের উল্টোদিকের ডোবা থেকে মাথায় আঘাতের চিহ্নসহ একটি অজ্ঞাত লাশ উদ্ধার করে পুলিশ। পরে পরিবার শনাক্তের পর জানা যায় লাশটি সাভারের রিকশাচালক ইমাম হোসেনের (৪৬)। এর আগে রিকশা নিয়ে বাসা থেকে বের হয়ে ২ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। পরে ইমাম হোসেনের পরিবার আশুলিয়া থানায় মামলা দায়ের করেন। পরে ৮ ফেব্রুয়ারি অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা আসামীরা হলেন—আশুলিয়ার কুরগাঁও এলাকার সুজন মুন্সী, আশুলিয়ার কাঠগড়া এলাকার সোলাইমান, খোরশেদ ও সেলিম। পরে সুজন মুন্সী ঘটনার সত্যতা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। সুজন মুন্সীর দেওয়া তথ্য মতেই গতকাল সোমবার রাসেল ও স্বপনকে গ্রেপ্তার করা হয়।

এবিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশনস) জামাল শিকদার বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা অটোরিকশা ছিনতাই চক্রের সদস্য। এ চক্রের বাকিদের তথ্য খুঁজে বের করার জন্য এবং তাদের কাছ থেকে লুটের রিকশা উদ্ধার করার জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত দুই আসামীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ট্যাগস :

আশুলিয়ায়  অটোরিকশা চালক হত্যার  দুই আসামী গ্রেফতার

আপডেট সময় : ১১:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ মার্চ ২০২৩