ঢাকা ১০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও চা চাষী মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত শরণখোলায় বার্ষিক পরিকল্পনা প্রনয়ণে কর্মশালা অনুষ্ঠিত বোয়ালমারীতে ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা দেওয়া বিএনপি নেতা গ্রেপ্তার যশোর রিজিয়নে তিন মাসে ৯৩ কোটি টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে ইউএনও, প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি, অবসরে যাচ্ছেন মোস্তাফিজুল ইসলাম প্রতিভা ও কাজের মাধ্যমে বিনোদন জগতে আলাদা পরিচয় করতে চান জেনিফার জুঁই পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু

আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে ইউএনও, প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৯:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৩৭ বার পঠিত

Oplus_131072

ফ্যামিলি কার্ড প্রদানের লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা ও উপজেলার ছয়টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হাবিব।

আজ রোববার (২৯ নভেম্বর) পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত তথ্যসংগ্রহকারীদের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। এ সময় তথ্য সংগ্রহের পদ্ধতি ও কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

মতবিনিময়কালে ফ্যামিলি কার্ড প্রদানের বিষয়কে কেন্দ্র করে কোনো অসাধু ব্যক্তি বা প্রতারক চক্র যাতে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক করেন তিনি। ফ্যামিলি কার্ড করে দেওয়া, তালিকায় নাম অন্তর্ভুক্ত করা কিংবা এ-সংক্রান্ত অন্য কোনো সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তা থেকে বিরত থাকার আহ্বান জানান।

এ বিষয়ে কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্যও জনসাধারণকে সতর্ক করা হয়। পাশাপাশি প্রতারক চক্রের প্রলোভনে না পড়ে এ ধরনের কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা পৌরসভাসহ উপজেলার ছয়টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে সংশ্লিষ্ট পরিবারের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া এবং তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের এ তদারকি কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে ইউএনও, প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান

আপডেট সময় : ০৯:৩৯:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬