ঢাকা ১০:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে দিনব্যাপী চা চাষী সম্মেলন ও চা চাষী মিলন মেলা ২০২৬ অনুষ্ঠিত শরণখোলায় বার্ষিক পরিকল্পনা প্রনয়ণে কর্মশালা অনুষ্ঠিত বোয়ালমারীতে ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা দেওয়া বিএনপি নেতা গ্রেপ্তার যশোর রিজিয়নে তিন মাসে ৯৩ কোটি টাকার মাদক-চোরাচালানি পণ্য জব্দ আলফাডাঙ্গায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শনে ইউএনও, প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান ৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি, অবসরে যাচ্ছেন মোস্তাফিজুল ইসলাম প্রতিভা ও কাজের মাধ্যমে বিনোদন জগতে আলাদা পরিচয় করতে চান জেনিফার জুঁই পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু

৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি, অবসরে যাচ্ছেন মোস্তাফিজুল ইসলাম

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর): :
  • আপডেট সময় : ০৯:৩৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ ৩০ বার পঠিত

Oplus_131072

দীর্ঘ ৩৪ বছরের শিক্ষকতা জীবনের কর্মময় পথচলার অবসান ঘটছে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি আরিফুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুল ইসলাম লাভলু। আজ ২৯ নভেম্বর তাঁর চাকরিজীবনের শেষ কর্মদিবস। আগামীকাল ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে তাঁর অবসরকালীন ছুটি (পিআরএল)। দীর্ঘদিনের কর্মস্থল, সহকর্মী ও প্রিয় শিক্ষার্থীদের ছেড়ে যাওয়ার মুহূর্তে আবেগাপ্লুত হয়ে পড়েছেন তিনি।

দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে শিক্ষকতা পেশার মধ্য দিয়ে অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকা রেখেছেন মোস্তাফিজুল ইসলাম। দায়িত্ব পালনের পাশাপাশি সহকর্মীদের সঙ্গে গড়ে তুলেছেন আন্তরিকতা ও সৌহার্দ্যের সম্পর্ক। কর্মজীবনের দীর্ঘ পথপরিক্রমায় অনেক সহকর্মীর সঙ্গে কাজ করার স্মৃতি যেমন রয়েছে, তেমনি হারিয়েছেন অনেক প্রিয় সহকর্মীকেও। অবসরের প্রাক্কালে তাঁদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন তিনি।

নিজের বিদায়বেলার অনুভূতি প্রকাশ করে মো. মোস্তাফিজুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে অনেক সহকর্মীর সঙ্গে কাজ করার সুযোগ হয়েছে। তাঁদের আন্তরিক সহযোগিতা, ভালোবাসা ও অনুপ্রেরণা দায়িত্ব পালনের প্রতিটি পর্যায়ে তাঁকে উৎসাহিত করেছে। কর্মজীবনের এই দীর্ঘ সময়ে যাঁরা পাশে থেকে সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি তিনি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি মানুষ গড়ার মহান ব্রত। দীর্ঘ সময় এই পেশার সঙ্গে যুক্ত থাকতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করেন। শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া এবং তাদের সাফল্যের অংশ হতে পারা তাঁর জীবনের অন্যতম বড় প্রাপ্তি। দায়িত্ব পালনকালে জেনে-অজান্তে কারও মনে কষ্ট দিয়ে থাকলে তিনি সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

অবসরের এই বিশেষ মুহূর্তে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। একই সঙ্গে জীবনের আগামী দিনগুলো সুস্থতা ও শান্তির সঙ্গে কাটাতে সবার কাছে দোয়া কামনা করেছেন।

দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও শিক্ষকতা জীবনের স্মৃতি, সহকর্মীদের ভালোবাসা এবং শিক্ষার্থীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে। একটি প্রতিষ্ঠানে দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর তাঁর এই বিদায় কর্মজীবনের এক অধ্যায়ের সমাপ্তি এবং নতুন জীবনের সূচনা।

৩৪ বছরের শিক্ষকতা জীবনের ইতি, অবসরে যাচ্ছেন মোস্তাফিজুল ইসলাম

আপডেট সময় : ০৯:৩৪:১৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬