ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

​আলফাডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আজিজুর রহমান দুলাল- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৪:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫ ১৬১ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদের মাল্টিপারপাস হলরুমে এই সম্মেলন আয়োজিত হয়।
​
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন।
​
ফরিদপুর জেলা বিএনপির সদস্য এবং কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম নাসির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তিনি ফরিদপুর-১ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী। সভাপতির বক্তব্যে তিনি কর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
​
সম্মেলনের সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউল ইসলাম বাচ্চু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর আলফাডাঙ্গা উপজেলা ও পৌর শাখার আয়োজনে এই কর্মী সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

​আলফাডাঙ্গায় উপজেলা ও পৌর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৪৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫