ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

আমি সবার এমপি,সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মোঃ মাহমুদুল হাসান বাবু, পঞ্চগড় :
  • আপডেট সময় : ০৯:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৫৮ বার পঠিত

আমি সবার এমপি, আমি সবার প্রতিমন্ত্রী, সবার কল্যাণে আমি কাজ করবো বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ|

বোদা উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশলী অধিপ্তরের আয়োজনে শনিবার (১৬ মে) সকালে বোদা উপজেলা পরিষদের সম্প্রসারিত কমপ্লেক্স এর ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন|

এ সময় তিনি আরো বলেন, আমার লক্ষ্য একটাই পঞ্চগড় জেলার বোদা-দেবীগঞ্জের প্রতিটি মানুষের মুখে হাসি ফোটানো| আপনি যে দল করেন, যে ধর্ম করেন সেটা আমার দেখার বিষয় নয়| আমি বোদা উপজেলাকে মানসম্মত, সৌন্দর্য্য মন্ডিত সহ ধেলাধুলা কৃষ্টি কালচারে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য ইতিমধ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে| আমি বোদা উপজেলাকে শ্রেষ্ঠ উপজেলা হিসেবে গড়ে তুলবো|

আসুন সবাই এক্যমত হয়ে কাজ করে বিগত দিনের গ্লানিকে পদদলিত করে, একাত্তরের মুক্তিযুদ্ধকে ধারণ করে, চব্বিশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে সামনে রেখে সবার আগে বাংলাদেশকে গড়ে তুলি|
ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মাহমুদ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, বোদা থানার ওসি সোয়েল রানা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ অনু সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ|
একই স্থানে বোদা উপজেলার কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্থ্য গরীব ও অসহায় ৪০ জন মানুষের মাঝে ৩ হাজার নগদ টাকা ও ১ বান করে টিন প্রদান করা হয়|

ট্যাগস :

আমি সবার এমপি,সবার কল্যাণে কাজ করবো : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

আপডেট সময় : ০৯:১৭:০২ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬