আত্রাইয়ে মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৪০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ১২৫ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২৩ যথাযোগ্য মর্যদায় পালনের লক্ষে এক প্রস্তুতিমৃলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল মঙ্গলবার (২১শে নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সময় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে এ প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, মুক্তিযুদ্ধাগণসহ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে আত্রাই থানা তদন্ত কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাছির উদ্দিন, প্রতিবন্ধী অফিসের কর্মকর্তা জনাব পি এম কামরুজ্জামান,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান, বণিক সমিতি প্রতিনিধিসহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

























