ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন জামাল হোসেন মিয়া

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ১০:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ১৪৮ বার পঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট মো. জামাল হোসেন মিয়া ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন।

আজ রবিবার বেলা ১১টার দিকে রাজধানী বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর জামাল হোসেন মিয়া বলেন, ‘আমি ফরিদপুর-২ (নগরকান্দা ও সালথা) আসনের মনোনয়ন প্রত্যাশী। আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।

নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পাশপা‌শি ফরিদপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছি।’
নিজের রাজনৈতিক অবস্থান জানিয়ে জামাল হোসেন বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকা অবস্থায় আমার পরিবারের ওপর অনেক অত্যাচার-নির্যাতন হয়েছে। অনেক হামলা-মামলার শিকার হয়েছি। আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান।

আমার বাবা মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলেন। তিনি জন্মলগ্ন থেকে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের রাজনীতি করতেন। মৃত্যু আগ পর্যন্ত তিনি আওয়ামী লীগের আদর্শ থেকে বিচ্যুত হননি। জন্ম সূত্রে আমি আওয়ামী লীগ করি।
আমি বিশ্বাস করি নেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন।’
স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, ‘তৃণমূলের রাজনীতির সঙ্গে যার সম্পর্ক রয়েছে, যারা ত্যাগী, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যার ভালো সম্পর্ক রয়েছে এমন নেতৃত্বকে শেখ হাসিনা মূল্যায়ন করেন। আমি নগরকান্দা-সালথার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছি। আমি বিশ্বাস করি নেত্রী আমাকে মনোনয়ন দেবেন।

আমি যদি মনোনয়ন পাই। ইনশাআল্লাহ এ আসন বিপুল ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীকে নগরকান্দা-সালথার জনগণ উপহার দেবে।

আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন জামাল হোসেন মিয়া

আপডেট সময় : ১০:৩৬:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩