ঢাকা ০৯:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

অস্ত্র মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১৭৯ বার পঠিত

রাজবাড়ী সদর উপজেলার ছোট নুরপুর গ্রামের মানিক মোল্লা (৩০) নিজেকে ষড়যন্ত্রের শিকার দাবি করে তার বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলা প্রত্যাহার ও সুষ্ঠু পুনঃতদন্তের দাবি জানিয়েছেন। রোববার (২৯ জুন) দুপুরে নিজ বাড়িতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মানিক মোল্লা বলেন,“আমি একজন অটোরিকশা চালক হলেও খেলাধুলার প্রতি আগ্রহ রয়েছে। প্রতিবেশী বিনোদপুর এলাকার কাশেমের ছেলে আশু ওরফে আসিফ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। স্থানীয় কয়েকজন যুবক মিলে আমরা মাদকের প্রতিবাদ করায় তার সঙ্গে আমাদের বিরোধ সৃষ্টি হয়।”

তিনি দাবি করেন,“পরে ডিবি পুলিশ আশুকে ইয়াবাসহ আটক করলে আমরা কৌতূহলবশত তার খোঁজ নিতে বাড়িতে যাই। সে সময় পুলিশের সামনেই আশু আমাকে হুমকি দিয়ে বলে, ‘তোর বিরুদ্ধে আমি পাঁচ লাখ টাকা খরচ করে হলেও তোকে জেল খাটাবো।”

মানিকের ভাষ্য অনুযায়ী,২০২৪ সালের ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় র‍্যাব সদস্যরা তাকে বাড়ির পাশ থেকে ধরে নিয়ে যায় এবং তার ঘরে অস্ত্র থাকার অভিযোগে আটক করে। “আমি তখনই বলি, অস্ত্র আমার ঘরে কীভাবে থাকবে? কিন্তু তারা ঘরে ঢুকে একটি অস্ত্র দেখিয়ে আমার বিরুদ্ধে অস্ত্র মামলা দেয়। পরদিন ২০ ফেব্রুয়ারি তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। ১০ মাস কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পান মানিক”

সংবাদ সম্মেলনে মানিক অভিযোগ করেন,“জেল থেকে বের হয়ে আমি আবারও আশুর হুমকির মুখে আছি। সে নিয়মিত আমাকে ভয়ভীতি দেখাচ্ছে।”

সংবাদ সম্মেলনে মানিকের বাবা কোরবান আলী মোল্লা,স্ত্রী সাহিদা বেগমসহ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

অস্ত্র মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে রাজবাড়ীতে সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:৪৯:০৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫