ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

অপরিপক্ব লিচুতে ভরছে পাবনার বাজার, বাড়ছে ক্রেতা ভোগান্তি

পাবনা প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১০১ বার পঠিত

Oplus_131072

মৌসুম পুরোপুরি শুরু হওয়ার আগেই পাবনার বিভিন্ন বাজারে উঠতে শুরু করেছে লিচু। তবে বাজারে থাকা অধিকাংশ লিচুই অপরিপক্ব হওয়ায় চড়া দামে কিনে হতাশ হচ্ছেন ক্রেতারা।
ঈশ্বরদীর জয়নগর, সাহাপুরসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, ছোট আকারের দেশি লিচু থোকায় থোকায় বিক্রি হচ্ছে। অনেক লিচু এখনো পুরোপুরি পাকে নি, স্বাদেও টক। তবুও প্রতি ১০০ লিচু বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪৫০ টাকায়।
ক্রেতাদের অভিযোগ, বাইরে দেখতে আকর্ষণীয় হলেও ভেতরে শাঁস কম এবং স্বাদে টক হওয়ায় এসব লিচু খাওয়ার উপযোগী নয়। অনেকেই শিশুদের জন্য কিনে প্রতারিত হচ্ছেন বলে জানান।
কৃষি বিভাগ জানিয়েছে, স্বাভাবিকভাবে মে মাসের শেষ বা জুনের শুরুতে লিচু পরিপক্ব হয়। কিন্তু বাড়তি লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ী ও বাগান মালিক আগেভাগেই কাঁচা লিচু বাজারে আনছেন। অভিযোগ রয়েছে, কিছু ক্ষেত্রে রাসায়নিক ব্যবহার করে লিচুর রঙ আকর্ষণীয় করা হচ্ছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অপরিপক্ব ফল পাকাতে ব্যবহৃত কিছু রাসায়নিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে, বিশেষ করে শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ।
জেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রামানিক জানান, সময়ের আগে লিচু বাজারজাত না করতে বাগান মালিকদের সতর্ক করা হয়েছে। অপরিপক্ব ও রাসায়নিক মিশ্রিত লিচু বিক্রির বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
কৃষি সংশ্লিষ্টরা জানিয়েছেন, পাবনার জনপ্রিয় বোম্বাই ও চায়না-৩ জাতের লিচু বাজারে আসতে আরও কিছুদিন সময় লাগবে। তাই ক্রেতাদের সচেতনভাবে লিচু কেনার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :

অপরিপক্ব লিচুতে ভরছে পাবনার বাজার, বাড়ছে ক্রেতা ভোগান্তি

আপডেট সময় : ০৫:২৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬