বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:২২:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩ ২৬৬ বার পঠিত

ফরিদপুর পৌরসভার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট ফাইনাল বুধবার ফরিদপুর শহরের ঝিলটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
এতে বঙ্গবন্ধু ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব বর্জন করে আলিপুরের সাজেদা কবির উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রতিযোগিতা ফাইনালে তারা মহিম সরকারি প্রাথমিক বিদ্যালয় কে টাইবেকার ৪-৩ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিল।
অন্যদিকে বঙ্গমাতা ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় । ফাইনালে তারা কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এর পূর্বে প্রধান অতিথি থেকে খেলার উদ্বোধন করেন মিসেস নার্গিস জাফরী উপজেলা শিক্ষা অফিসার , বিশেষ অতিথি ছিলেন,রুমা আফরোজ তুলি সহকারী উপজেলা শিক্ষা অফিসার, ফরিদপুর পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর নাহার জুবায়ের কনা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাহাঙ্গীর মণ্ডল।
খেলা শেষে অনুষ্ঠানের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর পৌরসভার মেয়র ও টুর্নামেন্টের সভাপতি অমিতাভ বোস। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর পৌরসভার ২ নং প্যানেল মেয়র মতিউর রহমান শামীম, এ সময় বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষকবৃন্দ ছাত্র-ছাত্রী বৃন্দ এবং খেলোয়াড় বৃন্দ মাঠে উপস্থিত ছিলেন




















