ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

পাংশায় দরিদ্র শিক্ষার্থীকে বই উপহার দিলেন ইউএনও

মো: শামীম হোসেন- পাংশা (রাজবাড়ী):
  • আপডেট সময় : ১০:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ১৫১ বার পঠিত

রাজবাড়ীর পাংশায় তিথি হালদার নামের এক দরিদ্র শিক্ষার্থীকে বই উপহার দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী।

আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫ টার দিকে তার নিজ কার্যালয়ে এ বই উপহার দেন তিনি।

তিথি হালদার পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। সে পাংশা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পারনারায়নপুর গ্রামের দুলাল চন্দ্র হালদারের কন্যা।

শিক্ষার্থী তিথি জানান, অষ্টম শেণিতে অধ্যয়নরত অবস্থায় আমার রোল নম্বর এক ছিল। অর্থাভাবে লেখাপড়া বাদ দিতে হয়েছিল। এবার আবার ভর্তি হয়েছি। ভবিষ্যতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি অফিসার হওয়ার স্বপ্ন তার। সকলের সহযোগিতা কামনা করছি।

দরিদ্র শিক্ষার্থী মা সাধনা রাণী দারদার জানান, আসার স্বামী একজন জেলে। অর্থাভাবে আমার মেয়ের লেখা পড়ার খচর চালাতে পারতাম না। গতকাল আমি উপজেলায় এসে ইউএনও স্যারের কাছে বলি। তিনি আমার মেয়েকে বইগুলো উপহার দেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, গতকাল শিক্ষার্থীর মা আমার অফিসে এসে জানান, অর্থের অভাবে তিথির লেখাপড়া চালানো সম্ভব হচ্ছে না। পরবর্তীতে আমি তিথির বিষয়ে খোঁজখবর নিয়ে এই শিক্ষা উপকরণ প্রদান করি। এ সময় শিক্ষার্থী তিথির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন তিনি।

পাংশায় দরিদ্র শিক্ষার্থীকে বই উপহার দিলেন ইউএনও

আপডেট সময় : ১০:৫৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩