ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

মোঃ আজমল হোসেন- বালিয়াকান্দি:
  • আপডেট সময় : ০৫:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ ২২৩ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটক্ষেতের মধ্য থেকে পাঁচ বছরের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

নিহত শিশুর নাম ইয়ামিন শেখ (৫)। সে উপজেলার জামালপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের রিক্সাচালক মোঃ নাসির শেখের ছেলে।

ইয়ামিনের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১৭ জুলাই) রাতে খাওয়া-দাওয়া শেষ করে দাদা মোহিত শেখ ও দাদীর সাথে খোলা বারান্দায় ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক পৌনে তিনটার দিকে হঠাৎ দাদীর ঘুম ভেঙে ইয়ামিনকে দেখতে না পেয়ে তার মাকে ডাকে। ইয়ামিনের কথা জিজ্ঞাসা করলে তার মা জানায়, ইয়ামিন তো ঘরে আসে নাই। এ সময় তারা ডাক চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় মসজিদের মাইক দিয়ে ইয়ামিনের হারানো কথা প্রচার করাসহ অনেক খোঁজাখুঁজি করে। খোঁজাখুঁজির একপর্যায়ে মঙ্গলবার (১৮ জুলাই) সকাল সাড়ে নয়টার দিকে পাট কাটতে গিয়ে একই গ্রামের আব্দুর রব শেখ সালাম খা এর পাট ক্ষেতের মধ্যে ইয়ামিনের রক্তাক্ত লাশ দেখতে পেয়ে ডাক চিৎকার করতে থাকে। এ সময় তার আত্মচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে এবং ইয়ামিনের পরিবারের লোকজন তার মরদেহ সনাক্ত করে। পরে থানা পুলিশকে ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ সময় শোক আর কান্নায় জামালপুরের গোবিন্দপুর এর আকাশ বাতাস ভারী হয়ে ওঠে।
এলাকার অনেক সুধীজন বলেন, রিক্সা চালাক নাসিরের একটি ছেলে দুইটি মেয়ের সংসার নিয়ে আনন্দের মধ্যেই দিন কাটাচ্ছিল। বা কারা কোন শত্রুতার কারণে একটি ঘটনা ঘটিয়েছে আমাদের বোধগম্য নয়। আমরা প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

বালিয়াকান্দি থানা সূত্রে জানা যায়, সকালে খবর পেয়ে শিশু ইয়ামিনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এবং পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

আপডেট সময় : ০৫:৫৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩