ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সালথায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বীর নিবাস’ এর নির্মাণা ধীন ভবনের চাবি হস্তান্তর

শরিফুল হাসান-সালথা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩ ২৪৪ বার পঠিত

ফরিদপুরের সালথায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া উপহার ‘বীর নিবাস’ নির্মাণা ধীন ভবনের শুভ উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে বুধবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সারাদেশের সাথে সরাসরি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উপজেলায় ৫টি ‘বীর নিবাস’ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে দুপুর ১টায় উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোঃ আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) জীবাংশু দাস, উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ বাড়ৈ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদিক, উপজেলা জাইক্যা কর্মকর্তা মোঃ রিফাত রিয়াজ প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জানান, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২০২১-২০২২ইং অর্থ বছরে ২১জন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাকে বীর নিবাস নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণ কাজে খরচ হয়েছে ১৩ লাখ ৪৬ হাজার ৬শত ১৮টাকা। এ গৃহে রয়েছে ২টি বেডরুম, একটি করে ডাইনিং ও লিভিং রুম, ২টি টয়লেট ও ১টি কিচেন রুমের সুযোগ সুবিধা পাবেন। আজ সারাদেশের সাথে এ উপজেলায় মোট ৫টি নির্মাণ ভবন উদ্বোধন করা হয়েছে। পর্যায়েক্রমে বাকীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হবে।

সালথায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বীর নিবাস’ এর নির্মাণা ধীন ভবনের চাবি হস্তান্তর

আপডেট সময় : ০৭:৪৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩