ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

সাংবাদিক নাদিম হত্যা : প্রধান আসামি বাবুসহ ৬ আসামির জামিন নামঞ্জুর

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৬:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩ ৩১০ বার পঠিত

জামালপুরে বহুল আলোচিত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় জেলহাজতে থাকা প্রধান আসামি বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৬ আসামির জামিন নামঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই ৬ আসামির জামিন আবেদন করা হলে বিচারক তানভীর আহম্মেদ জামিন নামঞ্জুর করেন।

আসামিরা হলেন- মামলার প্রধান আসামি সাধুরপাড়া ইউনিয়নের বরখাস্ত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বকশীগঞ্জ উপজেলার কামালেরবার্তী গ্রামের জমির শেখের ছেলে রেজাউল করিম, একই এলাকার মফিজল হকের ছেলে মনিরুজ্জামান মনির, মৃত জসি শেখের ছেলে জাকিরুল, সাধুরপাড়া ইউনিয়নের উত্তর ধাতুয়াকান্দা গ্রামের মৃত ঈমান আলীর ছেলে আন্দোলন সরকার ও মোল্লাপাড়া গ্রামের মৃত হাকিমের ছেলে মো. মকবুল।

সাংবাদিক নাদিম হত্যা মামলায় মঙ্গলবার জামিন নামঞ্জুর হওয়া ৬ আসামিসহ এ পর্যন্ত ১৬ আসামি জেলহাজতে রয়েছেন। এর আগেও আসামিরা জামিনের আবেদন করেছিলেন।

সাংবাদিক নাদিমের আইনজীবী এডভোকেট ইউসুফ আলী জানান, জেলহাজতে থাকা প্রধান আসামি বরখাস্ত ইউপি চেয়ারম্যান বাবুসহ ৬ আসামিদের পক্ষে জামিন আবেদন করা হলে তাদের জামিন নামঞ্জুর করেছেন আদালত।

উল্লেখ্য, গত ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলেসহ একদল সন্ত্রাসী সাংবাদিক নাদিমের ওপর হামলা করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে তাঁকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে মারা যান নাদিম।

এ ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনকে নামীয় ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে আসামি করে হত্যা মামলায় দায়ের করেন নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম।

ট্যাগস :

সাংবাদিক নাদিম হত্যা : প্রধান আসামি বাবুসহ ৬ আসামির জামিন নামঞ্জুর

আপডেট সময় : ০৬:১৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩