ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি বাকী, সম্পাদক রফিকুল

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ১১:৪৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩ ২১২ বার পঠিত

ঢাকার আশুলিয়ায় উত্তর সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতির লিমিটেড এর নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ আব্দুল বাকী ও সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম৷ তারা আগামী তিন বছরের জন্য এই সমিতির দায়িত্ব পালন করবেন।

শনিবার ( ৮ জুলাই) সকাল ১১টার দিকে আশুলিয়া পলাশবাড়ী এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে নবনির্বাচিত কমিটিকে ফুল দিয়ে বরণ ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উত্তর সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতির লিমিটেডের অন্যতম সদস্য হুমায়ুন এর পরিচালনায় ও অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি মোঃ আব্দুল বাকীর সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক কমিটির অন্যান্য সদস্যসহ সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত সদস্যরা আগামী দিনে সমিতির উন্নয়ন শীর্ষক বিষয়ে আলোচনা করেন। পরে সাবেক কমিটির উপস্থিত সকলকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। সবশেষে উপস্থিত সকলের মাঝে মধ্যাহ্নভোজের জন্য খাবার ব্যবস্থা করা হয়।

আগামী ২০২৬ সাল পর্যন্ত দায়িত্ব পাওয়া নবনির্বাচিত এই কমিটির অন্যান্যরা হলেন – সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ, যুগ্ম সম্পাদক মোঃ মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মোঃ আবুল বাশার এবং সদস্য জামাল উদ্দিন ভুইয়া, মোঃ ছোলেমান, মোঃ নামজুল হাসান স্বপন, মোঃ হাজী সাইফুল ইসলাম, মোঃ আবুল হাসনাত, মোঃ কামরুল হাসান ও আবুল কালাম।

প্রসঙ্গত যে, উত্তর সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমবায় সমিতির লিমিটেডের সদ্য সাবেক কমিটির সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন খোকা চৌধুরী তাদের দায়িত্ব পালনের মেয়াদ শেষে সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

ট্যাগস :

সাভারস্থ বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি বাকী, সম্পাদক রফিকুল

আপডেট সময় : ১১:৪৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ৮ জুলাই ২০২৩