ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

ফরিদপুর চামড়ার বাজার পরিদর্শন করলেন বাণিজ্য সচিব- তপনকান্তি ঘোষ

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৫:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩ ১৫৭ বার পঠিত

ফরিদপুর শহরের চামড়া বাজার ও গোড়াউন পরিদর্শন করেছে বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ । এসময় তিনি চামড়া ব্যবসার সাথে সংশ্লিষ্ট্যদের সাথে কথা বলেন।

তিনি শনিবার (১ জুলাই) বেলা ১১টার সময় শহরের গোয়ালচামট এলাকার মোল্লাবাড়ী সড়কের ব্যক্তি উদ্যোগে গড়ে উঠা কাচা চামড়ার গোডাউন ঘুরে দেখেন । পরে হাজী শহীয়াতুল্লাহ বাজারে চামড়ার দোকান গুলো পরিদর্শন করে ব্যবস্থায়ীদের সঙ্গে কথা বলেন।

এসময় তার সঙ্গে ছিলেন, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, ফরিদপুর চেম্বারের প্রেসিডেন্ট নজরুল ইসলাম, ভোক্তা অধিকারের সহকারি পরিচালক সোহেল শেখ, ফরিদপুর চামড়া ও মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জানে আলম, শরীয়তউল্লাহ বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি নূর ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক আবুল হোসেন হাওলাদার সহ বাজারের কর্মকর্তা বৃন্দ।

এসময় বাণিজ্য সচিব বলেন, এবারের সিমান্তে বিজিবি’র কঠোর নজরদারীর কারনে চামড়ার পাচার হয়নি। আর কোরবানির সময় চামড়ার বেশি সরবরাহের কারনে দাম কম কিছুটা কম থাকে।
তিনি উল্লেখ্য করেন, বিশ্ব বাজারে চামড়ার ব্যবহারের পাশাপাশি প্লাস্টিকের বহুমুখী ব্যাবহার বেড়ে যাওয়ার কারনে তুলনামূলক ভাবে চামড়ার দর কমে গেছে।
তবে আশার খবর হলো, সাভারের চামড়াপল্লীতে সিইপিটিকে সম্পূর্ণ করতে পারি তাহলে আমাদের ব্যবসায়ীরা ভাল দাম পাবে। বর্তমানে আমরা চায়নার বাজারে চামড়া রপ্তানি করছি। আমরা কমপ্ল্যান্ট হতে পারলে বিশ্ব বাজারে ভাল দাম পাবো, ব্যবসয়ীরাও ভাল দাম পাবে।

ট্যাগস :

ফরিদপুর চামড়ার বাজার পরিদর্শন করলেন বাণিজ্য সচিব- তপনকান্তি ঘোষ

আপডেট সময় : ০৫:৩৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩