ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৬:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ২১৮ বার পঠিত

পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ রবিবার (২৫ জুন) সকাল ৯:৩০ টায় এ কর্মসূচির আয়োজন করে ফরিদপুর জেলা প্রশাসন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ) ইয়াসিন কবির এর সভাপতিত্বে এ উপলক্ষে একটি শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার
মোহাম্মদ শাহজাহান,সরকারি ইয়াসিন কলেজের অধ্যক্ষ মোঃ ফজলুল করিম,সারদা সুন্দরী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম মোস্তাফা,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা ।

এ সময় সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পদ্মা সেতুর অবদানের কথা ও দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যাবস্থায় পদ্মা সেতু কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তা তুলে ধরেন। তারা বলেন এই এক বছরে পদ্মা সেতু হতে ৭৯০ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে যা সরকারের রাজস্ব খাতকে সমৃদ্ধ করেছে। এর জন্য মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাহসী ভূমিকার প্রশংসা করা হয়।

ট্যাগস :

পদ্মা সেতু উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৬:০৫:০৬ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩