ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন

পদ্মার ২৯ কেজি ওজনের বাগাড় ৩৫ হাজারে বিক্রি

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ১৮৭ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আজ বৃহস্পতিবার সকালে পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়ে প্রায় ২৯ কেজি ওজনের একটি বড় বাগাইড় মাছ।

স্থানীয় ফেরি ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বাগাইড় মাছটি ৩৫ হাজার টাকায় কিনে নেন। মাছ ব্যবসায়ী প্রতি কেজিতে ৫০ থেকে ১০০ টাকা করে লাভ পেলেই বিক্রি করে দিবেন।

স্থানীয় কয়েকজন জেলে জানান, বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে লালু মন্ডল পাড়া এলাকায় পদ্মা নদীতে পাবনা অঞ্চলের জেলেরা জাল ফেলেন। সকাল সাড়ে ৭টার দিকে জাল গুটিয়ে নৌকায় তুলতে দেখতে পান বড় এক বাগাইড় মাছ ধরা পড়েছে।
তাৎক্ষনিকভাবে তারা বিক্রি করতে নিয়ে আসেন দৌলতদিয়া ফেরি ঘাট বাজার রওশন মোল্লার আড়ত ঘরে। এ সময় প্রকাশ্য নিলামে ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ ১ হাজার ২০০ টাকা কেজি দরে বাগাইড়টি কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য ভান্ডারের সত্বাধিকারী মো. শাহজাহান শেখ জানান, সকাল ৮টার দিকে খবর পেয়ে বাজারে ছুটে যান। এ সময় রওশন মোল্লার আড়ত ঘরে বড় একটি বাগাইড় মাছ দেখতে পান। বাগাইড়টি ওজন প্রায় ২৯ কেজি। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১ হাজার ২০০ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকায় কিনে নেন।

শাহজাহান শেখ আরো বলেন, বাগাইড় মাছটি কিনে তিনি তার প্রতিষ্ঠানের কাছে ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেধে রেখেছেন। বিক্রির জন্য তিনি ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের পরিচিত ব্যক্তিদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করছেন। কেজি প্রতি ৫০ থেকে ১০০ টাকা করে লাভ হলেই তিনি বিক্রি করে দিবেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রাজবাড়ী সদর মৎস্য কর্মকর্তা মোস্তফা আল-রাজীব বলেন, বাগাইড় মাছ সংরক্ষিত বন্যপ্রাণী আইনে চলে গেছে। মৎস্য সংরক্ষন আইনে না থাকায় আমরা কোন পদক্ষেপ নিতে পারছি না। তবে জানা মতে বাগাইড় শিকার, ক্রয়-বিক্রয় বা খাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই।

পদ্মার ২৯ কেজি ওজনের বাগাড় ৩৫ হাজারে বিক্রি

আপডেট সময় : ০৮:৩৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩