ঢাকা ০৮:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যান সোনা মিয়া বরখাস্ত

ডেস্ক রিপোর্ট:
  • আপডেট সময় : ০৩:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩ ১৭৪ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত চেয়ারম্যানের নাম মিজানুর রহমান মোল্লা ওরফে সোনা মিয়া। তিনি বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-১ শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

গত ১৫ জুন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বোয়ালমারী উপজেলাধীন রূপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় ২০১৯ সালের ৮ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন মামলা দায়ের করে। যা বিজ্ঞ আদালত আমলে নিয়ে বিচারকার্য শুরু করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী মন্ত্রীপরিষদ বিভাগ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেছেন। উক্ত মামলার অভিযোগপত্র বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় তার দ্বারা ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণে সমীচীন নয় মর্মে সরকার মনে করে।

প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়, ওই চেয়ারম্যানের সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৩৪(১) ধারা অনুযায়ী তাকে তার স্বীয় পদ হতে সাময়িক বরখাস্ত করা হলো।

জানতে চাইলে বরখাস্তকৃত চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা বলেন, আমি বরখাস্তের কোন কাগজপত্র এখনো হাতে পাইনি। দুর্নীতি দমন কমিশনের একটি মামলা চলমান। কিন্তু ওই মামলার রায় হয়নি। প্রদানের আগেই আমাকে বরখাস্ত করা হলে আমি আইনি ব্যবস্থা নেব।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হোসাইন বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। এ ব্যাপারে কোন কাগজপত্র আমি এখনো পাইনি।

বোয়ালমারীতে ইউপি চেয়ারম্যান সোনা মিয়া বরখাস্ত

আপডেট সময় : ০৩:৩৪:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩