ঢাকা ১১:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

আশুলিয়ায় স্ত্রীকে জবাই করে হত্যা-সন্তানকে নিয়ে পালালো স্বামী

মাসুদুর রহমান রুবেল- ঢাকা:
  • আপডেট সময় : ০৬:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ২২৭ বার পঠিত

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। স্ত্রীর লাশ বাথরুমে রেখে শিশুসন্তান নিয়ে পালিয়েছেন স্বামী। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২০ জুন) সকাল ১০টার দিকে আশুলিয়া থানার কাঠগড়া পশ্চিমপাড়া এলাকার একটি ফ্ল্যাট থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নারীর নাম শিমু আক্তার(২১) সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার মোগন্দপুর গ্রামের নয়া মিয়া ব্যাপারীর মেয়ে।

পলাতক স্বামী ফারুক হোসেন একই জেলার বাসিন্দা। স্বামী স্ত্রী দুজনেই কাঠগড়া এলাকার ডেকো লিগেসি গ্রুপের আগামী এ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানায় চাকরি করতেন। তাদের আড়াই বছরের এক ছেলে সন্তান রয়েছে।

স্থানীয়রা জানান, সোমবার (১৯ জুন) রাত ১২ টার দিকে স্বামী ফারুক কোন এক সময় হত্যা করে স্ত্রীকে। পরদিন সকালে তাকে অফিসে যাওয়ার জন্য ডাকতে এসে দেখে ঘরের ছিটকিনি বাইরে থেকে আটকানো। ঘরে ঢুকতেই রক্তের চিহ্ন। পরে রুমে কাউকে না পেয়ে বাথরুমে গিয়ে শিমুর নিথর দেহ দেখতে পাওয়া যায়।

পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। সকাল থেকেই ফারুক আর তাদের সন্তানকে আর খুঁজে পাওয়া যায়নি।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হোসেন বলেন, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়ের করবে। আমরা পলাতক স্বামীকে খুঁজে বের করার চেষ্টা করছি। বাকি তথ্য তদন্ত স্বাপেক্ষে বলা যাবে। ধারণা করা যাচ্ছে বটি দা বা ধারালো কিছু দিয়ে নারীকে জবাই করা হয়েছে। পরিবারের সাথে কথা বলে জানা গেছে, স্বামী স্ত্রীর মধ্যে ছোটখাট বিষয় নিয়ে কলহ লেগেই থাকত। মাঝেমাঝেই তারা মারামারি করত।

ট্যাগস :

আশুলিয়ায় স্ত্রীকে জবাই করে হত্যা-সন্তানকে নিয়ে পালালো স্বামী

আপডেট সময় : ০৬:০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩