ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

নাদিম হত্যা: ৯ জনের রিমান্ড মঞ্জুর

মো: আলা আমিন -জামালপুর.
  • আপডেট সময় : ০৫:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩ ৪০৫ বার পঠিত

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার জড়িত ৯ আসামির রিমান্ড মুঞ্জুর করেছে আদালত। এর মধ্যে ৫ জনকে ৩ দিন করে আর ৪ জনকে ৪ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

রবিবার (১৮ জুন) জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদের আদালত এ আদেশ ঘোষণা করা হয়। এরআগে, গতকাল শনিবার (১৭ জুন) তাদের আদালতে তোলা হলে জেল হাজতে প্রেরণ করা হয়।

আসামীরা হলেন- মো. গোলাম কিবরিয়া সুমন (৪৩), মো. মিলন (২৫), মো. তোফাজ্জল (৪০), আইনাল হক (৫৫), কফিল উদ্দিন (৫৫), ফজলু মিয়া (৩৫), মো. শহিদ (৪০), মকবুল (৩৫), মো. ওহিদুজ্জামান (৩০)

বাদি পক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী বলেন, আলোচিত সাংবাদিক নাদিম হত্যায় রাষ্ট্র পক্ষ নয়জন আসামির প্রত্যকের ৫ দিন করে রিমান্ড চেয়েছিলেন৷ এ ঘটনায় দীর্ঘ শুনানি হয়। এসময় তারা বলেন রাতের আঁধারে হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলো এবং কি কিভাবে আঘাত করেছে এই তথ্যগুলো উৎঘাটনের জন্য আসামিদের পুলিশের রিমান্ড প্রয়োজন। এসকল কথা শুনে অবশেষে আদেশ দিয়েছেন। আসামী নয় জনের ভেতর চারজনকে চারদিন করে ও পাঁচজনকে তিন দিন করে আজ বিকেল ৪ টা থেকে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আসামি পক্ষের চার-পাচ জন আইনজীবী ছিলেন তারা তাদের পক্ষে বক্তব্য দিয়েছেন।

সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বুধবার রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন।

বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে রাত ১০টায় তার মরদেহ পৌর শহরের বাসায় আসে।

শুক্রবার সকাল ১০টায় বকশীগঞ্জ নুর মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও গুমেরচর জিগাতলা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের বাড়ি নিলাক্ষিয়া ইউনিয়নে গুমেরচরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

ট্যাগস :

নাদিম হত্যা: ৯ জনের রিমান্ড মঞ্জুর

আপডেট সময় : ০৫:৫০:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩