বিএনপি – জামাতের নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে আওয়ামীলীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
- আপডেট সময় : ১২:০৩:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩ ২৯০ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে সারাদেশব্যাপী বিএনপি – জামাতের নৈরাজ্য সৃষ্টির বিরুদ্ধে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যগে শান্তিপূর্ণ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
১১ ফেব্রুয়ারী শনিবার দুপুরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বেরহয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে একই স্থানে সমবেত হয়। পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্প্দক এহসানুল হাকিম সাধন, হারুন অর রশিদ হারুন ,সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন, বহরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, বালিয়াকান্দি সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল আলম মন্টু, , নারুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম, জঙ্গল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান কল্লোল বসু, নবাবপুর ইউপি চেয়ারম্যান বাদশা আলমগীর , ইসলামপুর ইউপি চেয়ারম্যান আহম্মদ আলী মাষ্টার, উপজেলা শ্রমীক লীগের সভাপতি ইদ্রিস আলী ফকির, যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু, যুগ্ন আহবায়ক শফিকুর রহমান তুহিন, ছাত্রলীগের সভাপতি তৌফিক খান সাদিদ, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ । এসময় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলো।














