ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০২:০২:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩ ১৩৪ বার পঠিত

ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটির প্রথম সভা গতকাল মঙ্গলবার রাতে ফরিদপুরের জেলা প্রশাসক জনাব কামরুল আহসান তালুকদাররের সভাপতিত্বে শেখ জামাল স্টেডিয়ামের মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ শামীম হক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির, ফরিদপুরের পুলিশ সুপার মোহাম্মদ শাহজাহান, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, পৌর মেয়র অমিতাভ বোস সহ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জেলার ক্রীড়া সংস্থার উন্নয়ন বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। অতিথিরা ক্রীড়া কার্যক্রমের জন্য অনুদান আর্থিক ও ক্রীড়া সামগ্রী প্রদান এবং অনুরুপ সহায়তা প্রদানের জন্য জেলা প্রশাসকের সর্বাত্মক সহযোগিতা চান।

























