ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কামারগ্রাম আদর্শ কলেজ এগিয়ে

আজিজুর রহমান- আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৪৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ২০৩ বার পঠিত
ফরিদপুরের আলফাডাঙ্গায় দুই কলেজের মধ্যে এ বছরও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাসের হারে এগিয়ে আছে উপজেলায় কামারগ্রামে অবস্থিত আলফাডাঙ্গা আদর্শ কলেজ।
বুধবার প্রকাশিত ফলাফলে এ তথ্য দেখা গেছে।
উপজেলায় দুইটি কলেজের মধ্যে আলফাডাঙ্গা আদর্শ কলেজের পাসের হার ৭৪.১৬ ও আলফাডাঙ্গা সরকারি কলেজের পাসের হার ৫৭.১০।
আলফাডাঙ্গা আদর্শ কলেজ থেকে তিনটি বিভাগে মোট পরীক্ষা দিয়েছেন ৮৯ জন। এর মধ্যে পাস করেছেন ৬৬ জন। এই কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়েছেন তিনজন।
অপরদিকে আলফাডাঙ্গা সরকারি কলেজ থেকে তিনটি বিভাগে পরীক্ষা দিয়েছেন ৩৪১ জন। এর মধ্যে পাস করেছেন ১৯৩ জন। এই কলেজ থেকে জিপিএ ফাইভ পেয়েছেন চারজন।
উল্লেখ্য, ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকম ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলন আলফাডাঙ্গা আদর্শ কলেজের গভর্নিং বডির সভাপতি। তিনি কলেজের সকল শিক্ষকে ভালো ফলাফলের জন্য ধন্যবাদ জানান।

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কামারগ্রাম আদর্শ কলেজ এগিয়ে

আপডেট সময় : ০৭:৪৭:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩