প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:০০:৫২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩ ১২২ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাজশাহী জেলা বিএনপি’আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তায় এসে শেষ হয়।
পরে সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জামালপুর ইউনিয়ন চেয়ারম্যান এ,কে,এম ফরিদ হোসেন বাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুন, বালিয়াকান্দি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আলমগীর বিশ্বাস, যুবলীগের যুগ্ন আহবায়ক শফিকুর রহমান তুহিন ছাএলীগের যুগ্ন সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমূখ।
বক্তাগণ সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি প্রদর্শনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।














