ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

ইসলামপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

মো: আলা আমিন-জামালপুর:
  • আপডেট সময় : ০৫:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ২১৩ বার পঠিত

জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে মোর্শেদা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ ডেবরাইপ্যাচ এলাকার ফুলু মিয়ার স্ত্রী।

রোববার (২১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এ এম আবু তাহের ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে বাড়ির অদূরে আগারি ব্রিজ সংলগ্ন যমুনার নদীর শাখা নদীতে গোসল করতে নামেন তিন সন্তানের জননী মোর্শেদা বেগম। এ সময় আকস্মিক ভাবে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, ‘বজ্রপাতে মোর্শেদা বেগমের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

ইসলামপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় : ০৫:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩