সংবাদ শিরোনাম ::
ইসলামপুরে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
মো: আলা আমিন-জামালপুর:
- আপডেট সময় : ০৫:০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩ ২১২ বার পঠিত

জামালপুরের ইসলামপুর উপজেলায় বজ্রপাতে মোর্শেদা বেগম (৩৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ ডেবরাইপ্যাচ এলাকার ফুলু মিয়ার স্ত্রী।
রোববার (২১ মে) বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এ এ এম আবু তাহের ।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে বাড়ির অদূরে আগারি ব্রিজ সংলগ্ন যমুনার নদীর শাখা নদীতে গোসল করতে নামেন তিন সন্তানের জননী মোর্শেদা বেগম। এ সময় আকস্মিক ভাবে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
চিনাডুলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুস ছালাম বলেন, ‘বজ্রপাতে মোর্শেদা বেগমের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’



















