ঢাকা ০২:২৬ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন আলফাডাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা দৌলতপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

পদ্মার এক পাঙ্গাস মাছ ১২ হাজার টাকায় বিক্রি

মো. সাজ্জাদ হোসেন,গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০২:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩ ১৪৯ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে বৃহস্পতিবার জেলের জালে সাড়ে ৯ কেজি ওজনের একটি পাঙ্গাস মাছ ধরা পড়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) ভোরে দৌলতদিয়া ৬ নং ফেরিঘাট সংলগ্ন পদ্মানদীর অদূরে মাছটি ধরা পড়ে।

মৎস আড়ৎদ্বার দুলাল মন্ডল জানান, কর্ণেশনা চরের জেলেরা মাছটি সকালে বিক্রির জন্য আমার মৎস্য আড়তে নিয়ে আসলে ৫ নং ফেরি ঘাটের মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মন্ডল মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ১২ হাজার ৩৫০ টাকায় কিনে নেন।

দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. মাসুদ মন্ডল বলেন, মাছটি বিক্রির জন্য ফেরি ঘাটের পন্টুনের সাথে বেঁধে পানির মধ্যে রেখেছি। মাছটি বিক্রির জন্য বিভিন্ন স্হানে মুঠোফোনে যোগাযোগ করছি। কিছু টাকা লাভ পেলেই মাছটি বিক্রি করে দিবো।

পদ্মার এক পাঙ্গাস মাছ ১২ হাজার টাকায় বিক্রি

আপডেট সময় : ০২:২৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩