ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে ৫ শতাধিক মেয়ে শিক্ষার্থীর মধ্যে এসএমসি’র স্যানেটারি ন্যাপকিন ‘জয়া’ বিতরণ

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩ ৩১১ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে মঙ্গলবার সচেতনতামূলক সভা ও ৫ শতাধিক মেয়ে শিক্ষার্থীর মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরন করে সোশ‍্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি)।

অনুষ্ঠানে ৫’শ স্কুলছাত্রী ও ২৬ জন শিক্ষক- কর্মচারীর মধ্যে এক প্যাকেট করে স্যানেটারি ন্যাপকিন ‘জয়া’ বিনামূল্যে বিতরন করা হয়।

উপজেলার দৌলতদিয়া মডেল হাই স্কুলের হলরুমে মঙ্গলবার (১৬ মে) সকাল ১১ টায় এ অনুষ্ঠানের আয়োজন করে এসএমসি এন্টারপ্রাইজ লিঃ, কুষ্টিয়া অফিস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ী জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম আলিফ নুর।

অনুষ্ঠানে মেয়েদের মাসিক হওয়া, এ সময়ের ব্যাক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্হ্য সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার ডাঃ অসীম সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মুহম্মদ সহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাজবাড়ীর পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক ইসতিয়াজ ইউনুস, গোয়ালন্দ উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা উম্মে তানিয়া, এসএমসি’র কুষ্টিয়া অফিসের সেলস ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন, এসএমসি’র সিনিয়র এরিয়া এক্সিকিউটিভ শিব্বির আহমেদ, সিনিয়র সেলস মোশন অফিসার রেজাউল করিম, সিনিয়র টেরিটরি সেলস অফিসার এমরান হোসেন, প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের সহকারি শিক্ষক ও সাংবাদিক শামীম শেখ প্রমূখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি, রাজবাড়ীর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বেগম আলিফ নুর বলেন, মেয়েদের মাসিক হওয়া খুবই স্বাভাবিক ঘটনা। এ নিয়ে কিশোরীরা খুবই উদ্বেগ-উৎকন্ঠার মধ্যে থাকে। তবে এ সময় তাদের ঠিক কি করনীয় তা অনেকেই ভালভাবে জানে না। ব্যাক্তিগত পরিচ্ছন্নতার বিষয়েও অনেকে অসচেতন থাকে। তাই এসএমসি’র এই ধরনের সচেতনতা ধর্মী অনুষ্ঠান অত্যন্ত প্রশংসনীয় একটি কাজ। আশা করি এর মাধ্যমে কিশোরীরা অনেক কিছু জেনে ও তা সঠিকভাবে মেনে উপকৃত হবে। বয়সন্ধিকালে সকলেরি শারীরিক পরিবর্তন ঘটে থাকে। এটা নিয়ে তেমন উদ্বেগ-উৎকণ্ঠার কিচ্ছু নেই।

গোয়ালন্দে ৫ শতাধিক মেয়ে শিক্ষার্থীর মধ্যে এসএমসি’র স্যানেটারি ন্যাপকিন ‘জয়া’ বিতরণ

আপডেট সময় : ০৫:৫৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩