ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

গোয়ালন্দে ‘কাজী হেদায়েত হোসেন’ স্মৃতি সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৮:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩ ৪৩২ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক এমপি মরহুম ‘কাজী হেদায়েত হোসেন স্মৃতি সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) দুপুরে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় “দৌলতদিয়া ইয়াং রেঞ্জার্স” ক্লাবকে ৭ রানে হারিয়ে “শহীদ বীর মুক্তিযোদ্ধা আমির আলি স্মৃতি সংসদ” চ্যাম্পিয়ন হয়েছে। গোয়ালন্দ স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।

মরহুম কাজী হেদায়েত হোসেন ১৯৭৫ সালের ১৮ই আগষ্ট দূর্বৃত্তের গুলিতে প্রান হারান। তার বড় ছেলে কাজী কেরামত আলী রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও মেজ ছেলে কাজী ইরাদত আলী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ফাইনাল খেলায় প্রথমে ব্যাট করতে নেমে ‘শহীদ বীর মুক্তিযোদ্ধা আমির আলি স্মৃতি সংসদ’ নির্ধারিত ৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৫ রান করতে সমর্থ হয়। ৯৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে “দৌলতদিয়া ইয়াং রেঞ্জার্স” ক্লাব নির্ধারিত ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৮৮ রান তুলতে সক্ষম হয়।

চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় সাব্বির হোসেন একাই ম্যান অফ দ্যা ম্যাচ, ম্যান অফ দ্যা টুর্নামেন্ট ও সর্বোচ্চ রান সংগ্রহ করার গৌরব অর্জন করেন। রানার্সআপ দলের শাকিল আহমেদ টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের পুরস্কার পান।

পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ৮ হাজার টাকার প্রাইজমানি এবং রানার্সআপ দলকে ট্রফি ও ৪ হাজার টাকার প্রাইজমানি দেয়া হয়।

বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মরহুম কাজী হেদায়েত হোসেনের নাতনি, সংসদ সদস্য কাজী কেরামত আলীর কন্যা ও জেলা যুব মহিলা লীগের সভানেত্রী কানিজ ফাতেমা চৈতী।

এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আব্দুল হালিম তালুকদার , গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক সেলিম মুন্সী, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি, জেলা আওয়ামী মটর চালক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন তপু, রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ মিশা, উপজেলা কৃষক লীগের সভাপতি হাবিবুর রহমান, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য যুবলীগ নেতা আশরাফুল ইসলাম, টুর্ণামেন্ট আয়োজক কমিটির আহবায়ক ও পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ প্রমুখ ।

ট্যাগস :

গোয়ালন্দে ‘কাজী হেদায়েত হোসেন’ স্মৃতি সিক্স-এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

আপডেট সময় : ০৮:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০২৩