ঢাকা ০২:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ফরিদপুরে ৬ মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৪:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ২৯৪ বার পঠিত

ফরিদপুরে ৬টি মোটরসাইকেল সহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতাররা হলেন- ফরিদপুর শহরের বায়তুল আমান এলাকার শেখ রতনের ছেলে রিয়াজুল ইসলাম (২৬), শহরের কমলাপুর এলাকার ১৭ বয়সী এক কিশোর ও দক্ষিণ ঝিলটুলী এলাকার শেখ শফিউদ্দিনের ছেলে আবদুল্লাহ আল মামুন (২১)।

আজ বুধবার দুপুর ১২ টার দিকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয়।

এর আগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর শহরের রিয়াজুল ইসলামের মোটরসাইকেল গ্যারেজ ও শহরের টেপাখোলা বেড়িবাঁধ এলাকার অর্জুনের গ্যারেজে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের গ্যারেজ থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন স্থান হতে চোরাই মোটরসাইকেল কম দামে ক্রয় করতেন। পরবর্তী তাদের নিজস্ব গ্যারেজ থেকে ইঞ্জিন ও চেসিস নম্বর বিকৃত করে বেশি দামে অন্যের নিকট বিক্রয় করতেন।

সুমন রঞ্জন সরকার জানান, এ মোটরসাইকেল চোর চক্রের সাথে আরও বেশ কিছু সদস্যের খোঁজ পেয়েছি। তাদেরও গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ছাড়াও উপস্থিত ছিলেন ডিবির ওসি মো. রাকিবুল ইসলাম, এসআই মো. ইমানুর হোসেন, এসআই আব্দুর রহিমসহ পুলিশ ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ট্যাগস :

ফরিদপুরে ৬ মোটরসাইকেল সহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:৫০:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩