ভাঙ্গা উপজেলায় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৪:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ১২৯ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাংলাদেশ কৃষক সমিতি ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি আবু বক্কর মাতুব্বরের সভাপতিত্বে আজ বুধবার সকাল ১১ টায় ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া মহল্লা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা কৃষক সমিতির সভাপতি ও ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধিন কুমার সরকার মঙ্গল, ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক সুবাস মন্ডল,ভাঙ্গা উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল কালামসহ প্রমুখ।
সমাবেশে বক্তারা,পাটের মূল্য কমপক্ষে চার হাজার টাকা করাসহ কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সারের বর্ধিত মূল্য কমানোসহ কৃষি উপকরণের দাম কমানো, ভূমি অফিসের অনিয়ম,দুর্নীতি বন্ধ করার দাবি জানান।
সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারক লিপি প্রদান করেন।




















