ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

ভাঙ্গা উপজেলায় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০৪:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ১২৮ বার পঠিত

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় বাংলাদেশ কৃষক সমিতি ভাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি  আবু বক্কর মাতুব্বরের সভাপতিত্বে আজ বুধবার সকাল ১১ টায় ‌ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া মহল্লা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা কৃষক সমিতির সভাপতি ও ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুধিন কুমার সরকার মঙ্গল, ভাঙ্গা উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক সুবাস মন্ডল,ভাঙ্গা উপজেলা কমিউনিষ্ট পার্টির সাধারণ সম্পাদক আবুল কালামসহ প্রমুখ।

সমাবেশে বক্তারা,পাটের মূল্য কমপক্ষে চার হাজার টাকা করাসহ কৃষকের ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করা, সারের বর্ধিত মূল্য কমানোসহ কৃষি উপকরণের দাম কমানো, ভূমি অফিসের অনিয়ম,দুর্নীতি বন্ধ করার দাবি জানান। 
সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি স্মারক লিপি প্রদান করেন।

ভাঙ্গা উপজেলায় কৃষক সমিতির বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৪:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩