ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

ছোটভাকলায় নতুন সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনার আবেদন,নিরপেক্ষ তদন্তের দাবি

রাজবাড়ী প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৫৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৪৪৬ বার পঠিত

Oplus_131072

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নে মেসার্স খান ট্রেডার্সের স্বত্বাধিকারী ইউসুফকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি পুনর্বিবেচনা, নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে জেলা প্রশাসকসহ তিনটি দপ্তরে আবেদন করা হয়েছে।

গত ২৬ অক্টোবর ছোটভাকলা ইউনিয়নের চর-বারকিপাড়া এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নবাব আলী মোল্লার ছেলে শহিদুল ইসলাম এ আবেদন করেন। আবেদনের অনুলিপি রাজবাড়ী জেলা প্রশাসক, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের দপ্তরে দেওয়া হয়েছে।

Oplus_131072

আবেদনে সার ডিলার নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা, অতীত কর্মকাণ্ড এবং প্রচলিত নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হয়েছে কি না, তা নিরপেক্ষভাবে যাচাইয়ের দাবি জানানো হয়। পাশাপাশি তদন্তে কোনো অনিয়ম বা নীতিমালার ব্যত্যয় প্রমাণিত হলে নিয়োগ বাতিল করে পুনরায় নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে।

আবেদনকারী ও স্থানীয় কয়েকজন বিএনপি নেতার অভিযোগ, নিয়োগ পাওয়া ব্যক্তির অতীত রাজনৈতিক অবস্থান ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিভিন্ন বক্তব্য নিয়ে প্রশ্ন রয়েছে। তাঁদের দাবি, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা, যোগ্যতা ও কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি।

আবেদনে আরও উল্লেখ করা হয়, সার কৃষির অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকরণ। কৃষকদের কাছে সারের সুষ্ঠু বিতরণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে ডিলার নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত শর্ত ও নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা জরুরি। এ কারণে নিয়োগপ্রক্রিয়াটি পুনর্বিবেচনা করে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন আবেদনকারী।

Oplus_131072

এ বিষয়ে ছোটভাকলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুল মাজেদ শেখ (মাজেদ মাস্টার) বলেন, “আমার মনে হয়, নিয়োগটি যথাযথভাবে করা হয়নি। দলের জন্য দীর্ঘদিন ধরে ত্যাগ স্বীকার করেছেন—এমন ব্যক্তিদের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত। স্বচ্ছ ও গ্রহণযোগ্য প্রক্রিয়ায় নিয়োগ দেওয়া হলে এ ধরনের অভিযোগও কমবে।”

ছোটভাকলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম বলেন, “আমার জানা মতে, ৫ আগস্টের পর ইউসুফ বিএনপির সঙ্গে যুক্ত হয়েছেন। এর আগে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানতাম। তবে তাঁর সুনির্দিষ্ট সাংগঠনিক পদ সম্পর্কে আমার জানা নেই। নিয়োগের বিষয়টি পুনর্বিবেচনা করে তদন্তের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হোক।”

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা বলেন, “দলের ভাবমূর্তি ও কৃষকদের স্বার্থ বিবেচনায় নিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় সার ডিলার নিয়োগ দেওয়া প্রয়োজন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপ কামনা করছি।”
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা বলেন, সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনার বিষয়ে একটি আবেদন পেয়েছেন। এ বিষয়ে তাঁর এখতিয়ার অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. এনামুল হক বলেন, নিয়োগ পুনর্বিবেচনার বিষয়ে একটি আবেদন পেয়েছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভিন বলেন, সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনার আবেদনটি তিনি এখনো দেখেননি। আবেদন হাতে পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ছোটভাকলায় নতুন সার ডিলার নিয়োগ পুনর্বিবেচনার আবেদন,নিরপেক্ষ তদন্তের দাবি

আপডেট সময় : ১২:৫৫:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬