দৌলতপুরে মাদকসহ যুবলীগ নেতা আনোয়ার হোসেন আটক, জব্দ মোটরসাইকেল
- আপডেট সময় : ১০:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ৯০ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাবেক ওয়ার্ড সেক্রেটারি ও মাদক সেবী ব্যবসায়ী
আনোয়ার হোসেন বরাতি( ৩০)কে মোটরসাইকেল চেকিং এর সময় দৌলতপুরের সেন্টারে মোড় থেকে গতকাল রেজিস্ট্রেশন ও লাইসেন্সবিহীন অ্যাপাচি মোটরসাইকেলসহ পুলিশ আটক করেছে।
জানা গেছে সে সাবেক নিষিদ্ধ সংগঠন যুবলীগের ফিলিপনগরের পোয়ালবাড়িয়া ৯ নংওয়ার্ড যুবলীগের সেক্রেটারি মাদক সেবী ও ব্যবসায়ী।
আনোয়ার হোসেন বড়রাতি গোয়ালবাড়িয়া গ্রামের মৃতঃআকাল বরাতীর পুত্র। এলাকাবাসী জানায়
তার বিরুদ্ধে এলাকায় নানা অপকর্মের অভিযোগ রয়েছে। সে নিজেকে বর্তমানে যুবদলের নেতা হিসেবে দাবি করলেও যুবদলের সাথে তার কোনো সম্পৃক্ততা নাই বলে যুবদলের দৌলতপুর উপজেলা শাখার সভাপতি মোঃ বেনজীর আহমেদ বাচ্চু মঙ্গলবার সন্ধ্যায় আলাপ কালে জানিয়েছেন।পুলিশ জানায় মঙ্গলবার দুপুরে তাকে কোর্টে চালান দেয়া হয়েছে।














