ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

আলফাডাঙ্গায় দুর্গাপূজা উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা

আজিজুর রহমান,আলফাডাঙ্গা(ফরিদপুর):
  • আপডেট সময় : ০৫:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ৬৯ বার পঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গায় শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জোবায়ের হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিয়াজ মোর্শেদ ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রভাস চন্দ্র সেন।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান আব্বাস, সাধারণ সম্পাদক নুরজ্জামান খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফিজুর রহমান, আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রতিনিধি উপপরিদর্শক (এসআই) সমীর কুমার এবং টগরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান।
প্রকাশ কুমারের সঞ্চালনায় সভায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও অংশ নেন।
সভায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। পূজার আনন্দ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, জনপ্রতিনিধি এবং পূজামণ্ডপ সংশ্লিষ্টদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আলফাডাঙ্গায় দুর্গাপূজা উদ্‌যাপনে প্রস্তুতিমূলক সভা

আপডেট সময় : ০৫:০০:০৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬