ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি, ভারতে ফিরে গেল চারজন

মোঃ হারুন অর রশীদ,দৌলতপুর (কুষ্টিয়া):
  • আপডেট সময় : ১২:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ৭৪ বার পঠিত

Oplus_131072

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের তাৎক্ষণিক তৎপরতা ও বাধার মুখে বিএসএফের এ চেষ্টা ব্যর্থ হয়। পরে ওই চারজনকে ভারতের অভ্যন্তরে ফিরে যেতে দেখা যায় বলে জানিয়েছে বিজিবি।

রোববার (১১ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ১৫৩/৯-এস নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা গেছে, ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উদয় কিষাণ ক্যাম্পের সদস্যরা দুই পুরুষ ও দুই নারীসহ মোট চারজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেন।

বিষয়টি নজরে আসার পর সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলেন। বিজিবির বাধার মুখে বিএসএফের ওই প্রচেষ্টা সফল হয়নি।

পরে সকাল ৮টার দিকে ওই চারজন ভারতের অভ্যন্তরে ফিরে যান। বিজিবির তৎপরতায় সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়।

সীমান্তসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ ও অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা ঠেকাতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করছেন। সীমান্তের নিরাপত্তা রক্ষা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির নজরদারি ও তৎপরতা অব্যাহত রয়েছে।

সীমান্ত এলাকার নিরাপত্তা বজায় রাখা এবং দেশের ভূখণ্ডে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির সদস্যরা সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছে বাহিনীটি।

তবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা ওই চারজনের পরিচয়, নাগরিকত্ব এবং কী কারণে তাদের পুশইনের চেষ্টা করা হয়েছিল,সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।

কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি, ভারতে ফিরে গেল চারজন

আপডেট সময় : ১২:২২:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬