ঢাকা ০৩:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৬:২৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৭০ বার পঠিত

আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ‘এসো আলফাডাঙ্গা গড়ি’ নামে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে শুক্রবার (২ অক্টোবর) কলেজ রোডের রিয়াদ ভবনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও চিকিৎসকদের পরামর্শ নেন।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বায়েজীদ খান, পিবিজিএম, পিএসসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র আহ্বায়ক মো. লুৎফর রহমান খান।

দিনব্যাপী স্বাস্থ্যসেবা কার্যক্রমে চিকিৎসা দেন ডা. মোহাম্মদ শাহ আলম, এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), অ্যাসোসিয়েট প্রফেসর, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং ডা. শ্যামল কুমার বিশ্বাস, এমবিবিএস, গাইনি ও অবস বিশেষজ্ঞ, আরামবাগ হাসপাতাল, ফরিদপুর।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এস এম বায়েজীদ খান বলেন, “মানুষের সেবার চেয়ে বড় কোনো কাজ হতে পারে না। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া একটি মহৎ উদ্যোগ। ‘এসো আলফাডাঙ্গা গড়ি’র এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম প্রশংসনীয়। ভবিষ্যতেও সংগঠনটি মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করি।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরা এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে এলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।

সভাপতির বক্তব্যে মো. লুৎফর রহমান খান বলেন, “আমাদের সংগঠনের মূল লক্ষ্য হলো আলফাডাঙ্গার মানুষের কল্যাণে কাজ করা। চিকিৎসাসেবা মানুষের মৌলিক প্রয়োজনের একটি। অনেক মানুষ অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা বিবেচনা করেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করতে আমরা কাজ করে যাব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক শিকদার, বাংলাদেশ বেতার ও টেলিভিশনের গীতিকার ও সুরকার সমচুউদ্দীন হাসু, মহিউদ্দিন মাস্টার, আলফাডাঙ্গা এ. জেড. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আজাদুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সাধারণ মানুষের কল্যাণে এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়েছে। ‘এসো আলফাডাঙ্গা গড়ি’ ভবিষ্যতেও স্থানীয় মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

আলফাডাঙ্গায় দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা

আপডেট সময় : ০৬:২৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬