ছিনাই ইউনিয়ন ভূমি উপ-সহকারীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
- আপডেট সময় : ০৭:৪৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৮০ বার পঠিত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়ন ভূমি অফিসের ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ আহসান হাবিবের বিরুদ্ধে বিভিন্ন ফেসবুক পেজে অপপ্রচার ও প্রচারিত নিউজকে মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র মূলক বলে জানিয়েছেন তিনি। সরজমিনে গিয়ে বিভিন্ন সেবা প্রত্যাশীদের সাথে কথা হলে তারা কোন প্রকার অনিয়মের কথা না বলে ভূমি উপ-সহকারীর ইতিবাচক কথাগুলো তুলে ধরলেন।
ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ আহসান হাবিব বলেন, তাকে জড়িয়ে ফেসবুক পেজে যেসব তথ্য, বক্তব্য নিউজ প্রচার করা হচ্ছে, সেগুলো ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। সরকারি দায়িত্ব পালনকে কেন্দ্র করে তার সামাজিক ও পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি দাবি করেন।তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন ফেসবুক পেজে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এসব প্রচারণার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
ইউনিয়ন ভূমি উপসহকারী আহসান হাবিবের দাবি,“নামজারি সংক্রান্ত বিষয়টি আমার ব্যক্তিগত সিদ্ধান্তে নয়; সংশ্লিষ্ট বিধি-বিধান ও দাপ্তরিক প্রক্রিয়ার বিষয়। নামজারি বাতিলের কারণ ও প্রক্রিয়া যথাযথভাবে যাচাই করা যেতে পারে।” তিনি আরও বলেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি বিধি-বিধান অনুসরণ করে দায়িত্ব পালন করছেন। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করে তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “আমার বিরুদ্ধে যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ করা হোক। তদন্তের মাধ্যমে প্রকৃত বিষয়টি বেরিয়ে আসবে।”
এ বিষয়ে তিনি ফেসবুক পেজ ও নিউজ এর প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন।














