ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৪৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি লোকাল বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাসটির নাম ‘নিউ ক্লাসিক্যাল’। রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন বাসটি দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে চলাচল করত।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাতে বাসটি টার্মিনালে পার্কিং করা ছিল। রাত ১টার দিকে হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের একাংশের ধারণা, দুষ্কৃতকারীরা ইচ্ছাকৃতভাবে বাসটিতে আগুন দিয়ে থাকতে পারে। আবার বাসের ভেতরে জ্বালানো মশার কয়েল থেকেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে ধারনা করছেন কেউ কেউ। তবে কোনো ধারণার পক্ষেই এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
গোয়ালন্দ থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত শেষে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।

দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন 

আপডেট সময় : ১২:৫৩:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬