ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

বিকাশ প্রতারণার ‘জাল’ ফাঁস, ২ সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৭৪ বার পঠিত

বিকাশ প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে সক্রিয় একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ।

তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২২ হাজার ৫০ টাকা, বিভিন্ন ব্র্যান্ডের ৬টি অ্যান্ড্রয়েড ফোন, ২টি বাটন ফোন ও বিভিন্ন অপারেটরের ১২টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মটরা গ্রামের চাঁন মিয়া (৫৪) ও হাফিজুল মাতুব্বর (৩০)।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মুন্সীগঞ্জের পদ্মা থানা এলাকা থেকে চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ২টার দিকে একই গ্রামের নিজ বসতবাড়ি থেকে হাফিজুল মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার এসআই রুস্তম আলী ও এসআই সাহাবুদ্দিন খান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানটি পরিচালনা করেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন বিকাশ প্রতারণা চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার করা মোবাইল ফোন ও সিমকার্ড প্রতারণার কাজে ব্যবহৃত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গ্রেপ্তার দুজনকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস :

বিকাশ প্রতারণার ‘জাল’ ফাঁস, ২ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:১৩:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬