ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

দৌলতপুরে নদীর ধারে বসে থাকা যুবকের ওপর বজ্রপাত, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

মোঃ হারুন অর রশীদ,দৌলতপুর (কুষ্টিয়া):
  • আপডেট সময় : ০২:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১০৬ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুরে নদীর ধারে বসে থাকা অবস্থায় বজ্রপাতে আরোজ আলী (২৮) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরোজ আলী ওই গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকেই দৌলতপুরের আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। একপর্যায়ে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও মেঘের গর্জন শুরু হয়। এ সময় আরোজ আলী বাড়ির পাশের নদীর ধারে বসে ছিলেন। দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন।
বজ্রপাতের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আরোজ আলীকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে আরোজ আলীকে মৃত ঘোষণা করেন।
বজ্রপাতে যুবকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নারায়ণপুর গ্রামসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ।
স্থানীয়রা জানান, বর্ষাকাল ও শরৎ মৌসুমে আকাশে মেঘ জমলে নদী, মাঠ কিংবা খোলা জায়গায় অবস্থান না করে নিরাপদ আশ্রয়ে থাকা জরুরি। বিশেষ করে বজ্রপাতের সময় নদীর তীর, মাঠ ও গাছের নিচে অবস্থান না করার জন্য সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

দৌলতপুরে নদীর ধারে বসে থাকা যুবকের ওপর বজ্রপাত, হাসপাতালে নেওয়ার পর মৃত্যু

আপডেট সময় : ০২:৫৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬