ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন মামলায় ‘শোন অ্যারেস্ট’, কারাগারেই থাকতে হচ্ছে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীকে দৌলতদিয়ায় কেন্দ্রীয় জামে মসজিদে চুরি, খোয়া গেল চারটি মাইকের হর্ন আশুলিয়ায় শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ- শতাধিক কারখানা বন্ধ দৌলতপুরের পল্লী উন্নয়নের উদ্যোগে এমপি বাচ্চু মোল্লাকে সংবর্ধনা সালথায় জমির সীমানায় বেড়া দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ১৫ বাড়ি ভাঙচুর পঞ্চগড়ে বিদ্যালয়ের জমি উদ্ধারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন পাইকগাছায় ওয়ারিশ সনদ নিয়ে বিরোধ গভীর রাতে রান্নাঘরে আগুন দেওয়ার অভিযোগ ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল’ রাজবাড়ীতে স্বামীর অর্থ আত্মসাতের মামলায় নার্স স্ত্রী কারাগারে বাগালির ৫নং ওয়ার্ডে পরিবর্তনের হাওয়া: দিন-রাত গণসংযোগে ইউপি সদস্য প্রার্থী ইমরান হোসেন

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান, ২৮ লাখ টাকার মাদক উদ্ধার

 মো.হারুন অর রশীদ,দৌলতপুর (কুষ্টিয়া):
  • আপডেট সময় : ০৯:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৭৭ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক সিজার মূল্য ২৮ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা।
শনিবার (২৯ আগস্ট) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীন বিভিন্ন বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানগুলো পরিচালনা করা হয়। তবে এসব অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধার করা সব মালামালই ছিল মালিকবিহীন।
বিজিবি সূত্র জানায়, কাথুলী বিওপির দায়িত্বপূর্ণ কাঠালতলা মাঠে অভিযান চালিয়ে ২ বোতল ভারতীয় মদ ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ১০ হাজার টাকা।
এদিকে ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ পাকুরিয়া মাঠে অভিযান চালিয়ে ১ হাজার পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৪ বোতল ফেয়ারডিল সিরাপ ও ১ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৬৭ হাজার টাকা।
অন্যদিকে, কাজিপুর বিওপির দায়িত্বপূর্ণ কাজিপুর নওপাড়া সুইচ গেট এলাকায় অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৭ হাজার ৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট উদ্ধার করে বিজিবি। এসব মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ২৩ লাখ ১৪ হাজার ৪০০ টাকা।
সর্বশেষ প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গুরের পাড়া জামে মসজিদ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭১০ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। এসব চোরাচালানি পণ্যের আনুমানিক মূল্য ৯৪ হাজার ৫০ টাকা।
বিজিবি জানায়, চারটি পৃথক অভিযানে সর্বমোট ২৮ লাখ ৮৫ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে।
সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) নিয়মিত টহল ও অভিযান পরিচালনা করছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি কর্তৃপক্ষ।

দৌলতপুর সীমান্তে বিজিবির অভিযান, ২৮ লাখ টাকার মাদক উদ্ধার

আপডেট সময় : ০৯:০৪:৪০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬