ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দৌলতপুরে মাদক, সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবিতে হেফাজতের সংবাদ সম্মেলন সমবায়ের মাধ্যমে বাংলাদেশকে দ্রুত আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে তোলা যাবে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ খোকসা জনতা ব্যাংক থেকে জাল স্বাক্ষর করে দুই লাখ সত্তর হাজার টাকা উত্তলোনের অভিযোগ আলফাডাঙ্গায় নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস উদযাপন সালথায় সমবায় দিবসের সভায় সমিতির কার্যক্রম নিয়ে নীরব কর্মকর্তা, অতিথিদের ক্ষোভ মথুরাপুরে ফরজ উল্লাহর পক্ষে ৪৩৫ মোটরসাইকেলের বিশাল শোডাউন মাদক ও অপরাধমুক্ত আধুনিক ওয়ার্ড গড়তে চান ইউপি সদস্য প্রার্থী মাকছুদুর রহমান গোয়ালন্দে মুক্তিযোদ্ধা-রাজনৈতিক দল ও সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ বোয়ালমারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাজবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬ ৮৬ বার পঠিত

রাজবাড়ী সদর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামি, সিআর মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত মোট পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২৪ আগস্ট) রাজবাড়ী সদর থানা পুলিশ তাদের নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃতদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—মাদক মামলায় দুইটি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মো. মানিক সরদার (৪৩)। তিনি রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া গ্রামের মো. আলাউদ্দিন সরদারের ছেলে।

সিআর মামলায় সাজাপ্রাপ্ত আসামি মো. টিপু আহমেদ। তিনি রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর গ্রামের আঃ মাজেদ প্রামাণিকের ছেলে।

এ ছাড়া অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মো. ইমরান খান (৩২), রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর (সাধুর বটতলা) এলাকার মৃত আঃ মতিন খানের ছেলে; মো. রুবেল শেখ (২২), আলীপুর এলাকার হাবি শেখ ওরফে গড়াই হাবির ছেলে এবং কৃষ্ণা রানী সাহা, রামনগর গ্রামের মৃত গোপাল চন্দ্র সাহার স্ত্রী।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত পাঁচ আসামির বিরুদ্ধে আদালতের ওয়ারেন্ট রয়েছে। অভিযান শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই আসামিসহ ৫ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:০৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬