ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

প্রতিমন্ত্রী লিংকনের সুদৃষ্টিতে এমপিওভুক্তির আশায় পবনাপুর মহিলা কলেজ

মোঃ আবু জাফর মন্ডল,গাইবান্ধা:
  • আপডেট সময় : ০৯:৪৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬ ৮৬ বার পঠিত

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়ছার লিংকন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নিযুক্ত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পলাশবাড়ী উপজেলার ৭ নম্বর পবনাপুর ইউনিয়নের পবনাপুর মহিলা কলেজের অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম ও গাইবান্ধা সমাজকল্যাণ পরিষদের সভাপতি।

প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়ছার লিংকনের দায়িত্ব গ্রহণকে ঘিরে পবনাপুর মহিলা কলেজের দীর্ঘদিনের এমপিওভুক্তির প্রত্যাশা নতুন করে জোরালো হয়েছে। কলেজের অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম মনে করেন, প্রতিবেশী উপজেলার সংসদ সদস্য ও বর্তমানে সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়া শামীম কায়ছার লিংকন প্রতিষ্ঠানটির প্রতি সুদৃষ্টি দিলে দীর্ঘদিনের এই দাবি বাস্তবায়নের পথ সুগম হবে।

অধ্যক্ষ এসএম জহুরুল ইসলাম বলেন,“দীর্ঘ কয়েক যুগ ধরে পবনাপুর মহিলা কলেজটি নানা প্রতিকূলতার মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত হয়নি। আমরা আশা করি, আমাদের এলাকার সন্তান ও গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রতিমন্ত্রী শামীম কায়ছার লিংকন কলেজটির দিকে বিশেষ নজর দেবেন এবং এমপিওভুক্তির উদ্যোগ নেবেন।”

তিনি আরও বলেন, কলেজটির প্রতিষ্ঠাতা ছিলেন বিএনপির মনোনীত সাবেক সংসদ সদস্য মরহুম মোখলেছুর রহমান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী এমপিওভুক্তির প্রত্যাশায় রয়েছেন। তাঁদের প্রত্যাশা, প্রতিমন্ত্রী শামীম কায়ছার লিংকন অভিভাবকের ভূমিকা নিয়ে প্রতিষ্ঠানটির শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের পাশে দাঁড়াবেন।

এলাকাবাসীরও প্রত্যাশা, প্রতিমন্ত্রী শামীম কায়ছার লিংকের সুদৃষ্টি ও প্রয়োজনীয় উদ্যোগে পবনাপুর মহিলা কলেজ এমপিওভুক্তির সুযোগ পাবে।
অধ্যক্ষ এসএম জহুরুল ইসলামের প্রত্যাশা—প্রতিমন্ত্রী শামীম কায়ছার লিংকনের উদ্যোগেই পবনাপুর মহিলা কলেজের দীর্ঘদিনের এমপিওভুক্তির স্বপ্ন বাস্তবে রূপ নেবে।

ট্যাগস :

প্রতিমন্ত্রী লিংকনের সুদৃষ্টিতে এমপিওভুক্তির আশায় পবনাপুর মহিলা কলেজ

আপডেট সময় : ০৯:৪৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬